অদ্য ২২/০২/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক ভোর ২.৩০ মিনিটে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ কে এম মোঃ সলিম উদ্দীন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রধান শিক্ষকের মৃত্যুতে বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হলো। মহান আল্লাহর নিকট প্রার্থনা রইল, আল্লাহ যেন জনাব এ কে এম মোঃ সলিম উদ্দীনকে জান্নাত দান করেন, আমিন।
